বুধবার, ০৮ Jul ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
নারীদের টেনিসে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় সেরেনা উইলিয়ামস দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন।
ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে স্থানীয় সময় শনিবার (০৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে অস্ট্রেলিয়ার আজলা টমলজানোভিকের কাছে হেরে যাওয়ার পর এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
৪১ বছর বয়সী উইলিয়ামস এ মাসেই ঘোষণা দিয়েছিলেন ইউএস ওপেন খেলে তিনি অবসরে যাচ্ছেন।
সেরেনার ২৩ বছর আগে শুরুটা হয়েছিল নিউ ইয়র্কে। ১৯৯৯ সালে ইউএস ওপেনে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতে টেনিসের আঙিনায় নিজের আগমনী বার্তা দিয়েছিলেন তিনি। সময়ের পরিক্রমায় নিজেকে তিনি নিয়ে গেছেন কিংবদন্তিদের কাতারে। তার মোট মেজরের সংখ্যাও এখন ২৩। বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষটাও তিনি খেললেন সেই নিউ ইয়র্কেই। ইউএস ওপেন দিয়ে টেনিসকে বিদায় জানালেন যুক্তরাষ্ট্রের এই তারকা।