রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
গুম-খুনের মধ্য দিয়ে সরকার দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জুমার পর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জে নিহত শাওনের স্মরণে গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময়, বিএনপি নেতারা বলেন, সরকার যতই হামলা-নির্যাতন করুক, গণতন্ত্র রক্ষার আন্দোলন বন্ধ করা যাবে না।
জানাজার আগে বিএনপি মহাসচিব বলেন, ভোলাতে নূরে আলম ও আবদুর রহিমের প্রাণ গেল, গতকালও নারায়ণগঞ্জে আমাদের আরেক ভাই শাওনের প্রাণ গেলো রক্ত ঝরল।
তিনি আরও বলেন ‘শাওনকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। তার শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করব এবং সমস্ত শক্তিকে একত্রিত করে আমরা ওদের পরাজিত করতে সক্ষম হব।’
ফখরুল জানান, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান, কোনো কর্মসূচি ছিল না সরকারের বিরুদ্ধে। সেই প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ কর্মসচিতে সারাদেশে অসংখ্য জায়গায় একইভাবে সরকারের পুলিশ বাহিনী গুলি চালিয়েছে। নারায়ণগঞ্জের শাওন শাহাদাত বরণ করেছেন।’
এসময়, বিএনপি নেতারা বলেন, সরকার যতই হামলা-নির্যাতন করুক, গণতন্ত্র রক্ষার আন্দোলন বন্ধ করা যাবে না।