শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভাড়া কমানোর দুদিন পরও নেই বাসে নতুন তালিকা

জরিমানা করার পরও যেসব বাসে একই অনিয়ম বার বার হচ্ছে সেগুলোর তালিকা করা হচ্ছে বলে জানিয়েছে বিআরটিএ। বাড়তি ভাড়া আদায় বন্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান, এ ধরনের গাড়ির রুট পারমিট বাতিলের সুপারিশ করা হবে। এদিকে, ভাড়া কমানোর দুই দিন পরও কোনো বাসেই মেলেনি নতুন চার্ট।

শুক্রবার রাজধানীর কলাবাগানে বাসের যাত্রীদের চার্ট অনুযায়ী ভাড়া দেওয়ার নির্দেশনা দিতে দেখা গেছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের প্রতিনিধিদের। তবে, যে চার্ট দেখিয়ে ভাড়া দিতে বলা হয়েছে তা নতুন নয়, আগের চার্ট। যা নিয়ে ক্ষোভ দেখা গেছে যাত্রীদের মধ্যে।

বাসের চালকেরা বলছেন, ভাড়ার নতুন চার্ট এখনো তাদের হাতে পৌঁছেনি। এটি তাদের নয়, মালিকদের বিষয় বলেও জানান তারা।

বাস ভাড়ার নতুন চার্ট না থাকলেও আগের চার্ট ধরেই অভিযান চালিয়েছেন বিআরটিএর ম্যাজিস্ট্রেটরা। তবে বার বার জরিমানার পরও যাদের বাড়তি ভাড়া আদায় ঠেকানো যাচ্ছে না তাদের বিষয়ে দেয়া হয়েছে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি।

এদিকে ওয়েবিল পদ্ধতির গণপরিবহনের বিরুদ্ধে কেন চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে না সে প্রশ্নের কোনো সুস্পষ্ট জবাব মেলেনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com