সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসন বিশ্বজুড়ে আলোচিত এক নাম। তিনি একাধারে ছিলেন গীতিকার, নৃত্যশিল্পী, অভিনেতা, সমাজসেবক ও ব্যবসায়ী। বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবেও তাকে আখ্যায়িত করা হয়।
মাইকেলকে তারকাখ্যাতি এনে দিয়েছিল ১৯৮২ সালের ‘থ্রিলার’ অ্যালবামটি।
এই অ্যালবামের ব্যাবসায়িক সাফল্য এক নতুন রেকর্ড সৃষ্টি করেছিল। তাঁর মৃত্যুর পরেও তাঁর তারকাখ্যাতি আগের মতোই রয়েছে এখনো। সেই ধারাবাহিকতায় এ বছর ৬৪তম জন্মদিনে ‘আরআইএএ’ থেকে কিছু মরণোত্তর উপহার পেয়েছিলেন বিশ্বের শ্রেষ্ঠতম এই পপ রাজা।