বুধবার, ০৮ Jul ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

সুপার ফোরের লড়াইয়ে টস জিতে বোলিংয়ে লঙ্কানরা

শুরু হয়েছে এশিয়া কাপে সুপার ফোরের লড়াই। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে শ্রীলঙ্কা। শারজায় ম্যাচ শুরু রাত ৮টায়।

এশিয়া কাপে ৫ বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা আর ৩ বারের ফাইনালিস্ট বাংলাদেশ। অথচ এ দুই দলকে হারিয়ে সুপার ফোরে গ্রুপ চ্যাম্পিয়ন আফগানিস্তান। নবীরা কেবল জেতেনি, খেলার ধরনে ভীত করেছে প্রতিপক্ষকে।

অন্যদিকে শ্রীলঙ্কার জন্য টনিক হতে পারে বাংলাদেশের বিপক্ষে জয়। ১৮৪ রানের বড় লক্ষ্য তাড়ায় শানাকার দল স্মার্ট ক্রিকেট খেলেছে। হার্ড হিটিং ক্ষমতা কিংবা বোলিং বৈচিত্র্যে আফগানরা এগিয়ে থাকলেও, দলীয় সমন্বয়ে পিছিয়ে নেই লংকানরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com