বুধবার, ০৮ Jul ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

বিশ্বজুড়ে বন্যা, খরা, দাবদাহ ও দাবানল: সামনে আরও বড় বিপদ

গত কয়েক বছর ধরেই বিশ্বব্যাপী দাবদাহ তথা তীব্র তাপপ্রবাহ, আকস্মিক বন্যা, খরা, দাবানল, ঝড়, জলোচ্ছাস সহ চরম আবহাওয়ার ঘটনা বেড়েই চলেছে। আর চলতি বছরে ইতিমধ্যেই বিশ্বজুড়ে একই সঙ্গে নেমে এসেছে বন্যা, খরা, দাবদাহ এবং দাবানলের মতো মারাত্মক সব প্রাকৃতিক বিপর্যয়।

চলতি মাসে চীন গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে। প্রায় পুরো ইউরোপ মহাদেশ বিধ্বংসী দাবানলের কবলে পড়েছে। দক্ষিণ এশিয়ায় ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে বন্যার তাণ্ডব চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রেও একপ্রান্তে বন্যা তো আরেক প্রান্তে চলছে খরা। মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান এবং তুর্কমেনিস্তানেও তীব্র তাপপ্রবাহ দেখা গেছে। আগস্ট মাসে ব্রাজিলের অ্যামাজন বনে গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে।

বিশ্বজুড়ে এই প্রাকৃতিক বিপর্যয়কর ঘটনাগুলোর অনেকগুলো শতাব্দীর না হলেও গত কয়েক দশকের রেকর্ড ভেঙেছে।

কম বৃষ্টি এবং অতিরিক্ত তাপদাহের কারণে যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বড় বড় নদীগুলো সব শুকিয়ে যাচ্ছে। অনেক নদীর পানি এতটাই কমে গেছে যে, দেখলে মনে হবে যেন বড় কোনো খাল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com