রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ধরেবেঁধে কাউকে নির্বাচনে আনবে না ইসি: সিইসি

নির্বাচন কমিশন কাউকে ধরেবেঁধে নির্বাচনে আনবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ চায় কমিশন। বিএনপি এলে নির্বাচন আরও অংশগ্রহণমূলক হবে।

নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে সিইসি বলেন, ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) কোনভাবেই হ্যাক করা সম্ভব নয়।

তিনি বলেন, নির্বাচনে কাউকে জোর করে আনা সম্ভব নয়। কোনো দলের রাজনৈতিক কৌশল পরিবর্তন করার এখতিয়ার কমিশনের নেই বলেও জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার জানান, ১৫০ আসনে ইভিএম ব্যবহার যৌক্তিক মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইভিএম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ইভিএমে কারচুপির সুযোগ নেই। ভোট ডাকাতি রোধে সিসি ক্যামেরা ও পুলিশ মোতায়েন করা হবে। এদিকে জেপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য রাজনৈতিক দলের ভূমিকা রয়েছে।

কোনো কারণে ইভিএম প্রকল্প বাস্তবায়ন করা না গেলে ব্যালটে ভোট হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com