বুধবার, ০৮ Jul ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

নাদালকে হারিয়ে শেষ আটে যুক্তরাষ্ট্রের টিয়াফো

ইউএস ওপেন টেনিসে শেষ ষোলোর লড়াইয়ের ফলটা দেখলে চমকে ওঠারই কথা। গ্র্যান্ড স্লামে টানা ১৭ ম্যাচে যিনি অপরাজিত, তাকেই হারের তিক্ত স্বাদ দিলেন এক তরুণ। বিশ্বের দুই নম্বর তারকা রাফায়েল নাদালকে বিদায় করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্রান্সেস টিয়াফো! কোয়ার্টার ফাইনালে নাদালের জায়গা দখল করে নিলেন টিয়াফো।

আর্থার অ্যাশলে স্টেডিয়ামে নাদালকে চমকে দিয়ে ৩-১ সেটে ম্যাচ জিতেছেন টিয়াফো। প্রথম সেট টিয়াফো জেতেন ৬-৪ গেমে। পরের সেটে একই ব্যবধানে জিতে ঘুরে দাঁড়ান নাদাল। তবে পরের দুই সেট ৬-৪ ও ৬-৩ গেমে জিতে ম্যাচ নিজের করে নেন টিয়াফো।

এ নিয়ে নিজের ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো কোনো গ্র্যান্ডস্লামের কোয়ার্টার ফাইনালে উঠলেন যুক্তরাষ্ট্রের ২৪ বছর বয়সী এ তরুণ তারকা। এর আগে ২০১৯ সালের অস্ট্রেলিয়ান ওপেনে সেরা আটে ছিলেন তিনি। তবে সেখানেই থেমে যায় তার যাত্রা।

এবার নাদালকে হারিয়ে যেনো বিশ্বাসই করতে পারছেন না নিজের সাফল্য। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টিয়াফো বলেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না। তিনি অবশ্যই সর্বকালের সেরাদের একজন। আমি আজকে অবিশ্বাস্য টেনিস খেলেছি। তবে সত্যি বলতে বুঝতে পারছি না কী হয়ে গেল!’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com