রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কৃষকদলের সেক্রেটারি বাবুলকে দেখতে হাসপাতালে ফখরুল

কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ফরিদপুরে ছাত্রলীগ-যুবলীগের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে দেখতে ও শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্যসচিব আমিনুল হক, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির কেন্দ্রীয় নেতা ও মহানগর উত্তর-দক্ষিণের নেতাকর্মীরা।

এর আগে রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুরের স্বাধীনতা চত্বরে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com