মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৭২ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৮৫১১ পিস ইয়াবা, ২৬৪ গ্রাম হেরোইন, ৯১ কেজি ৭০৫ গ্রাম গাঁজা ও ১০২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com