বুধবার, ০৮ Jul ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

পণ্য রপ্তানিতে বাংলাদেশকে ভারতের বন্দর ব্যবহারের প্রস্তাব

পণ্য রপ্তানিতে বাংলাদেশকে ভারতের স্থল, সমুদ্র ও বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছে দেশটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফর নিয়ে দুইদেশের যৌথ বিবৃতিতে এ তথ্য দেয়া হয়েছে।

এর ফলে ভারত হয়ে সহজে নেপাল ও ভুটানে পণ্য রপ্তানি করতে পারবেন বাংলাদেশের ব্যবসায়ীরা। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ হয়ে মেঘালয়ে যাওয়ার সুযোগ চেয়েছে দেশটি।

বিবৃতিতে ভারত-মিয়ানমার-থাইল্যান্ডের মধ্যে যে সড়ক প্রকল্পে আছে, তাতে বাংলাদেশকে যুক্ত করার অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ সদ্য উদ্বোধন হওয়া চিলাহাটি-হলদিবাড়ি রুটের মাধ্যমে ভুটানের সাথে রেল যোগাযোগের অনুরোধ করেছে এবং ভারত এ অনুরোধের বিষয়টি কার্যকারিতা ও সম্ভাব্যতার ভিত্তিতে বিবেচনা করতে সম্মত হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com