শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সীমান্তে হত্যা শূন্যে আনার প্রতিশ্রুতির পরদিনই বিএসএফের গুলিতে যুবক নিহত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থানকালেই দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সদর উপজেলার কমলপুর ইউনিয়নের দাইনুর সীমান্তে ৩১৫নং মেইন পিলারের কাছে বৃহস্পতিবার ভোরে এই হত্যাকাণ্ড ঘটে।

আগের দিন বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথ বিবৃতিতে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার বিষয়ে সম্মত হন। পরদিন ভোরেই সীমান্তে হত্যাকাণ্ড ঘটল।

নিহত মিনার হোসেন (১৮) খানপুর ভিতরপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম।

তিনি জানান, ভোরে মিনারসহ ৩ জন যুবক মাদক আনার জন্য সীমান্তে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মিনার মারা যান।

অপর দুইজন সহযোগী পালিয়ে আসতে সক্ষম হয়। পরে বিএসএফ নিহতের মরদেহ ভারতে নিয়ে যায়।

নিহতের মরদেহ ফেরতের বিষয়ে পতাকা বৈঠক চলছে বলে ওসি জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com