শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ট্রাম্পের বাড়িতে অন্য দেশের পারমাণবিক অস্ত্রের নথি!

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে তল্লাশি চালিয়ে বিস্ফোরক তথ্য উদ্ধার করেছে এফবিআই। নানা দেশের পারমাণবিক শক্তির বিবরণের নথিপত্র পাওয়া গিয়েছে ট্রাম্পের পাম বিচের বাড়ি থেকে।

উদ্ধার করা নথিপত্র এতটাই গোপনীয় যে, সেগুলো প্রেসিডেন্ট এবং ক্যাবিনেট সদস্য ছাড়া আর কারো দেখার অনুমতি নেই। অন্য দেশের পারমাণবিক শক্তির বিবরণ কেন একজন মার্কিন নাগরিকের বাসভবনে রাখা হয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই নানা মহল থেকে প্রশ্ন উঠছে।

ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের বাসভবনটি নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য ক্লাব হিসেবেও ব্যবহৃত হয়। দেশের নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর নথিপত্র কী করে ট্রাম্পের বাড়িতে রাখা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

প্রেসিডেন্ট ভবন থেকে বিদায় নেওয়ার সময়ে বেশ কিছু নথিপত্র নিজের কাছে রেখে দিয়েছিলেন ট্রাম্প। বারবার বলার পরে কিছু নথিপত্র ফিরিয়ে দিয়ে ট্রাম্প জানিয়েছিলেন, তার কাছে আর কোনও গুরুত্বপূর্ণ নথি নেই। কিন্তু সন্দেহ থাকায় গত ৮ আগস্ট ট্রাম্পের বাড়িতে হানা দেয় এফবিআই।

ট্রাম্পের বাড়ি থেকে উদ্ধার হওয়া পারমাণবিক অস্ত্রের নথিপত্র আসলে কোন দেশের, তা প্রকাশ করেনি এফবিআই। বাড়ির কোন অংশে কীভাবে ওই নথিপত্র পাওয়া গিয়েছে, তাও জানানো হয়নি। যেহেতু ট্রাম্পের বাড়িটি ক্লাব হিসেবেও ব্যবহার করা হয়, তাই নথিপত্রগুলো আদৌ গোপন ভাবে রাখা ছিল কিনা তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে।

আরও জানা গিয়েছে, নথিপত্র খতিয়ে দেখার জন্য মার্কিন ক্যাবিনেটের থেকে বিশেষ অনুমতি নিতে হচ্ছে এফবিআই কর্মকর্তাদের।

বাড়িতে এফবিআই অভিযানের তীব্র প্রতিবাদ করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাজনৈতিক স্বার্থের কারণে এফবিআই এবং বিচারবিভাগকে কাজে লাগাচ্ছেন, এই অভিযোগও এনেছেন ট্রাম্প। এমনকি, বাইডেনকে দেশের শত্রু বলেও অভিহিত করেছেন তিনি। বাড়িতে এফবিআই হানা গণতন্ত্রের উপরে আঘাত, এমনটাই মত সাবেক মার্কিন প্রেসিডেন্টের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com