মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সাবেক সচিব ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আকবর আলি খানের জানাজা বাদ জুমা গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
আকবর আলী খানের ছোট ভাই কবির উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ড. আকবর আলি খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
ভাইয়ের মৃত্যুর বিষয়ে কবির উদ্দিন সাংবাদিকদের বলেন, বড় ভাই হার্ট অ্যাটাকে মারা গেছেন। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছিল। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।