বুধবার, ০৮ Jul ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

নিজেকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র ঘোষণা উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া নিজেকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে একটি আইন পাস করেছে। দেশটির নেতা কিম জং-উন এই সিদ্ধান্তকে অপরিবর্তনযোগ্য বলে অভিহিত করেছেন এবং পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

উত্তর কোরিয়ার সরকারি বার্তাসংস্থা কেসিএনএ এর বরাত দিয়ে শুক্রবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পাস হওয়া আইনটি দেশটির আত্মরক্ষার জন্য পারমাণবিক হামলার অধিকারকেও অন্তর্ভুক্ত করেছে উত্তর কোরিয়া। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, পিয়ংইয়ং ২০০৬ সাল থেকে ২০১৭ সালের মধ্যে ছয়টি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার নতুন আইনটি তার প্রতিবেশীদের হুমকি তৈরি করবে।

২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দুই দফায় হওয়া সিদ্ধান্তহীন শীর্ষ বৈঠকের পরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং পারমাণবিক পরীক্ষা চালিয়েছিলেন কিম জং উন। এরপর থেকে এই দুই দেশের মধ্যে আলোচনা থমকে গেছে।

যদিও বাউডেন প্রশাসন ইঙ্গিত দিয়েছে, তারা পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক। তবে মার্কিন প্রেসিডেন্ট কিমের সঙ্গে দেখা করবেন কিনা তা বলা হয়নি।

হোয়াইট হাউস বলছে, পিয়ংইয়ংয়ের সঙ্গে যোগাযোগ করার প্রচেষ্টা এবং দেশটির কোভিড প্রাদুর্ভাবের বিষয়ে সহায়তার বিষয়ে দেওয়া প্রস্তাবগুলোরও এখনও পর্যন্ত উত্তর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com