সোমবার, ২৯ Jun ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দুই বার ঢাকায় এসেছিলেন রানী এলিজাবেথ

ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদি রাজ শাসক রানী দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) মারা গেছেন। এর মধ্য দিয়ে দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছর রাজত্ব আর ৯৬ বছরের বর্ণাঢ্য এক জীবনের অবসান হলো। বাকিংহাম প্যালেস রানীর প্রতি শ্রদ্ধা জানাতে ১০ দিনের জাতীয় শোক দিবস ঘোষণা করেছে।

বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের গভীর সম্পর্ক রয়েছে। তিনি দুই বার ঢাকা সফর করেছেন। সেই সফরে এ দেশের মানুষের প্রতি প্রকাশ করেছেন গভীর ভালোবাসা। রানীর সম্মানে ১০ টাকা মূল্যের একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করেছিল বাংলাদেশ সরকার।

১৯৬১ সালের ১৬ ফেব্রুয়ারি পাকিস্তান আমলে ঢাকায় এসেছিলেন রানী এলিজাবেথ। সে সময় তার স্বামী প্রিন্স ফিলিপও তার সঙ্গে ঢাকায় আসেন। তারা থেকেছিলেন রমনা পার্কের রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায়।

রানী এলিজাবেথ সে সময় বুড়িগঙ্গা নদীতে স্টিমারে চড়ে নৌ বিহার করেন। তিনি যখন নৌ বিহারে ছিলেন, তখন বুড়িগঙ্গার দুই পাড়ে হাজার হাজার মানুষ হাত নেড়ে রানীকে স্বাগত জানান। তিনি সেবার আদমজী জুট মিলও পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com