রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘প্রধানমন্ত্রীর ভারত সফরে দৃশ্যমান অর্জন নেই’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে কুশিয়ারার ১৫৩ কিউসেক পানি ছাড়া দৃশ্যমান কোনো অর্জন নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত বাংলাদেশের অর্জন যেটা দেখতে পাচ্ছি, কুশিয়ারা নদীর (সিলেট) ১৫৩ কিউসেক পানি। এ ছাড়া দৃশ্যমান কোনো অর্জন দেখতে পাইনি।

করা হয়েছে এবং দুজন নিখোঁজ হয়েছে। ’

বিএনপির মহাসচিব বলেন, ‘সরকার মরিয়া হয়ে উঠেছে। এই সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ভারতীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ করেছেন আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার জন্য। আমরা সব সময় গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি, ভারত তার গণতান্ত্রিক যে চরিত্র, সেই চরিত্রকে অক্ষুণ্ন রাখবে। ’

বিএনপির চলমান আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘গত কয়েক সপ্তাহের মধ্যে আমাদের অসংখ্যা নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ঠিক সেই আগের মতো যেটাকে আমরা বলেছিলাম গায়েবি মামলা, সেই গায়েবি মামলা দেওয়া হচ্ছে। ’ তিনি অভিযোগ করেন, দেশে আবার আওয়ামী লীগ সরকার সন্ত্রাসের রাজত্ব শুরু করেছে। সন্ত্রাস দিয়ে কখনো টিকে থাকা যায় না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com