রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
চলে গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দ সাজেদা চৌধুরী। রোববার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। উচ্চরক্তচাপসহ বার্ধক্যজনিত সমস্যা নিয়ে কিছুদিন ধরে সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন সাজেদা চৌধুরী।
বিগত তিনটি সংসদে প্রধানমন্ত্রীর পাশেই বসতেন তিনি। নবম ও দশম সংসদে উপনেতা হিসেবে দায়িত্ব পালন করলেও শারীরিক অসুস্থতার কারণে একাদশ জাতীয় সংসদে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়। তবে দিনশেষে প্রধানমন্ত্রী আস্থা রাখেন সৈয়দ সাজেদা চৌধুরীর ওপরই। তবে সেই আস্থাভাজন মানুষটিকে আর কোনদিন পাশে পাবে না কেউ।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দা সাজেদা চৌধুরী ১৯৩৫ সালের ৮ মে মাগুরায় জন্মগ্রহণ করেন। এরপর ১৯৫৬ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। আওয়ামীলীগ প্রতিষ্ঠার ৭ বছর পর থেকেই দলটির সঙ্গে যুক্ত হন সৈয়দ সাজেদা চৌধুরী।
১৯৬৯ থেকে ৭৫ সময়কালে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পচাত্তর পরবর্তী কঠিন সময়ে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহন করেন ৭১ এ বীর মুক্তিযোদ্ধা।
১৯৮৬ সালে দল তাকে পূর্ণ সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়। ছয় বছর সফলতার সঙ্গে দায়িত্ব পালন শেষে ৯২ সালে থেকে ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়কেরও গুরু দায়িত্ব পালন করেন বঙ্গবন্ধুর এ ঘনিষ্ঠ সহচর।