মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০১:১১ অপরাহ্ন

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ জনের

কুষ্টিয়ায় মহাসড়কে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৫ জন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ভোরে সদর উপজেলার উজানগ্রাম ও কুমারখালীর আলাউদ্দিন নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামের ইনতা সরদার , গাফফার ও ছানোয়ার প্রামাণিক । ইনতা ও গাফফার দুই ভাই। অপর দুর্ঘটনায় মারা গেছেন নওগাঁর সাপাহার এলাকার তাতৈল গ্রামের এনদাল। আহত ব্যক্তিরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীর জানান, ভোরে কুষ্টিয়া থেকে তিন সবজি চাষি বাঁধাকপি বোঝায় করে একটি ভ্যানে রাজবাড়ী যাচ্ছিলেন। এসময় আলাউদ্দিন নগরে পৌঁছালে অপরপ্রান্ত থেকে নির্মাণ শ্রমিকদের বহনকারী একটি স্যালোইঞ্জিন চালিত ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সবজি বোঝাই ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান ও ভটভটি উল্টে গিয়ে দুমরে-মুচরে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন ভ্যান আরোহীর মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com