সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সেরা ব্ল্যানচেট-কলিন ফারেল
ভাঙল ১১ দিনের মিলনমেলা। গত ৩১ আগস্ট শুরু হয় পৃথিবীর সবচেয়ে পুরনো চলচ্চিত্র উৎসব ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসর। ৭৯তম আসরের পর্দা নামল গতকাল শনিবার রাতে। সমাপনী আয়োজনে এদিন ঘোষণা করা হয় পুরস্কারজয়ীদের নাম। উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন লায়ন’ বা স্বর্ণ সিংহ উঠেছে মার্কিন নির্মাতা লরা পট্রেসের হাতে। তথ্যচিত্র ‘অল দ্য বিউটি অ্যান্ড দ্য ব্লাডশেড’-এর জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। এবারের উৎসবের প্রতিযোগিতা বিভাগের সাত সদস্যের জুরি বোর্ডের প্রধান ছিলেন মার্কিন অভিনেত্রী জুলিয়ান মুর। প্রতিযোগিতা বিভাগে ২৩টি চলচ্চিত্র জায়গা পায়।
এক নজরে দেখে নেওয়া যাক ৭৯তম ভেনিস উৎসবের বিজয়ীরা
স্বর্ণ সিংহ
সিলভার লায়ন গ্র্যান্ড জুরি প্রাইজ
সাতো মেয়া (পরিচালক : এলিস ডিওপ)।
সেরা পরিচালক
লুকা গোদানিনো (বোনস অ্যান্ড অল)।
স্পেশাল জুরি প্রাইজ
নো বেয়ারস, পরিচালক : জাফর পানাহি।
সেরা চিত্রনাট্য
মার্টিন ম্যাকডোনা (দ্য বানশিজ অব ইনিশেরিন)।
সেরা অভিনেত্রী
কেট ব্ল্যানচেট (টার)।
সেরা অভিনেতা
কলিন ফারেল (দ্য বানশিজ অব ইনিশেরিন)।
হরাইজন; সেরা ছবি
ওয়ার্ল্ড ওয়ার থ্রি (পরিচালক : হুমান সায়েদি)।
হরাইজন; সেরা পরিচালক
ভেরা, পরিচালক : টিজ্জা কোভি ও রেইনার ফ্রিমেল।
আজীবন সম্মাননা
ক্যাথেরিন দ্যুনভ ও পল শ্রেডার।