সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রশংসা কুড়ালেন ঐশ্বরিয়া

অভিনয় দিয়ে জয় করেছেন অগণিত দর্শক হৃদয়। এবার গুণী শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে নেটিজেনদের প্রশংসা কুড়ালেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সম্প্রতি প্রকাশ করা হয়েছে ভারতের স্বনামধন্য পরিচালক মণিরত্নমের ‘পোন্নিয়াম সেলভান’ ছবির ট্রেলার। এ ছবির মধ্য দিয়ে দীর্ঘদিনের বিরতি ভেঙে অভিনয়ে ফিরেছেন ঐশ্বরিয়া। যে কারণে ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে চেন্নাইয়ে ছুটে গিয়েছিলেন নন্দিত এই অভিনেত্রী। যেখানে ছবিসংশ্লিষ্ট সবার পাশাপাশি হাজির হয়েছিলেন ভারতের খ্যাতিমান দুই অভিনেতা রজনীকান্ত ও কমল হাসান। এ আয়োজনে রজনীকান্তকে দেখা পেয়ে চুপচাপ বসে থাকতে পারেননি ঐশ্বরিয়া। ছুটে গিয়ে থালাইভাখ্যাত অভিনেতা রজনীকান্তের পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন তিনি।

তার প্রণাম করার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড হতেই এ অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। রজনীকান্তের সঙ্গে ‘রোবট’ ছবিতে জুটি বেঁধেছিলেন ঐশ্বরিয়া। তখন থেকেই রজনীকান্তের সঙ্গে মধুর সম্পর্ক গড়ে উঠেছে। এই অভিনেতাকে যে তিনি বরাবরই শ্রদ্ধা করে আসছেন, ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তার প্রমাণ পাওয়া গেল আরও একবার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com