শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শিক্ষকদের একবার বদলির পর তিন বছরে আর নয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির জন্য নতুন নির্দেশিকা প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল রবিবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ওই নির্দেশিকায় বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষক একবার বদলি হওয়ার পর তিন বছরের মধ্যে আর বদলির সুযোগ পাবেন না। আর যেসব বিদ্যালয়ে চারজন বা তার চেয়ে কম শিক্ষক রয়েছেন কিংবা শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১: ৪০-এর বেশি, সেসব বিদ্যালয় থেকে সাধারণভাবে কোনো শিক্ষক বদলি করা যাবে না।

পাশাপাশি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বদলির নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

এ জন্য এই নির্দেশিকার নাম দেওয়া হয়েছে ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা-২০২২’। নির্দেশিকায় বদলির যোগ্যতা ও শর্তগুলো বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

সারা দেশে প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু হবে ১৫ সেপ্টেম্বর। বদলির কাজ হবে পুরোপুরি অনলাইনে। নির্ধারিত একটি সফটওয়্যারের মাধ্যমে নির্ধারিত আইডি (পরিচয় নম্বর) ব্যবহার করে শিক্ষকদের বদলির জন্য আবেদন করতে হবে। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবেই ওই শিক্ষক বদলির যোগ্য কি না বা কোন বিদ্যালয়ে বদলি হবেন, তা নির্ধারিত হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com