রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রের পুলিশ বাহিনীকে এখন নতুন করে প্রতিপক্ষ বানাচ্ছে বিএনপি। তিনি আজ সোমবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যাচার, রাষ্ট্রদ্রোহিতা ও উস্কানীমূলক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন তিনি।

পুলিশ বাহিনীর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আসতে পারে, বিএনপি মহাসচিবের এ ধরনের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মহাসচিবের এমন বক্তব্য থেকে প্রমাণিত হয় তারাই তথাকথিত নিষেধাজ্ঞা ষড়যন্ত্রের হোতা।

বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করবে,পুলিশের ওপর হামলা করবে, আর পুলিশ কি চেয়ে থাকবে?  এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন রাষ্ট্রের জনগণ ও জানমালের নিরাপত্তা রক্ষায় দেশের পুলিশ বিধিবদ্ধ দায়িত্ব পালন করবে।

তিনি বলেন হত্যা, ষড়যন্ত্র আর সন্ত্রাসের রাজনীতির প্রতিফল ভোগ করছে বিএনপি।

বিএনপি এখনো অতীত থেকে শিক্ষা গ্রহণ করেনি উল্লেখ করে ওবায়দুল কাদের তাঁর বিবৃতিতে আরো বলেন, তারা এখনো তাদের অতীতের ভুলের মাশুল দিচ্ছে। এখনো যদি বিএনপি গণতন্ত্রের পথে ফিরে না আসে তাহলে ব্যালটের মাধ্যমে জনগণ উপযুক্ত জবাব দিবে।

সরকারের পদত্যাগ দাবি করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর বিষয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য মামার বাড়ি আবদার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সরকার কেন পদত্যাগ করবে? আওয়ামী জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল, জনগণ আওয়ামী লীগকে ৫ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, কাজেই মেয়াদ শেষে যথাসময়ে সংবিধানে সম্মত ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com