শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
ডলারের দরের ঊর্ধ্বগতি ঠেকানোই যাচ্ছে না। আন্তঃব্যাংক লেনদেনে আবারও মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমেছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক মার্কিন ডলারের দাম আরও এক টাকা বাড়িয়েছে। এখন থেকে বাংলাদেশ ব্যাংকে প্রতি ডলারের বিনিময়মূল্য হবে ৯৬ টাকা। রোববারও (১১ সেপ্টেম্বর) এ দাম ছিল ৯৫ টাকা।
গত বছরের সেপ্টেম্বরে প্রতি ডলারের বিপরীতে বিনিময় হার ছিল ৮৫ টাকা। অর্থাৎ এক বছরে টাকার মূল্য ১১ শতাংশ কমেছে।
আমদানি মূল্য বৃদ্ধি এবং রেমিট্যান্স প্রবাহ কমার কারণে দেশের বৈদেশিক মুদ্রার বাজারে মার্কিন ডলারের ঘাটতি তৈরি হয়েছে। রফতানি আয়ের তুলনায় আমদানি খরচ বেড়ে যাওয়া, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপে আছে।