মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

বাগেরহাটে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত দুই দিন থেমে থেমে বৃষ্টি আর জোয়ারের পানিতে বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বাগেরহাট সদর উপজেলার তিনটি গ্রামের পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

প্রতি বছর বর্ষা মৌসুমে জোয়ারের পানি উঠে উপকূলীয় জেলার সদর, মোরেলগঞ্জ, মোংলা ও রামপাল উপজেলার নদী তীরবর্তী এলাকার কয়েক হাজার মানুষের ভোগান্তির শেষ থাকে না। এসব এলাকার মানুষ তাদের বেড়িবাঁধের আওতায় আনার দাবি জানিয়েছে। ওই সব এলাকায় খুব শিগগির নদীতীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণ কাজের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

জেলার চিংড়ি মাছের ঘেরগুলোতে পানি ছুঁইছুঁই করছে। বৃষ্টি ও জোয়ারের পানির চাপ অব্যাহত থাকলে মাছের ঘের তলিয়ে যাওয়ার আশঙ্কা করছে মৎস্য বিভাগ। তবে এই বৃষ্টিতে চলতি রোপা আমন ধানের উপকার হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

এদিকে, দ্বিতীয় দিনের মতো উচ্চ জোয়ারের পানিতে সুন্দরবনের বিস্তৃীর্ণ এলাকা ও করমজল কুমির প্রজনন কেন্দ্রটি তলিয়ে গেছে। পূর্ব সুন্দরবনের করমজল কুমির প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, গত দুই দিন ধরে জোয়ারের পানিতে সুন্দরবনের বিস্তৃীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com