শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চালের দাম যখন ৭-৮ টাকা বাড়ল, আমি সারারাত ঘুমাইনি: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চালের দাম যখন ৭-৮ টাকা বাড়ল, আমি সারারাত ঘুমাইনি। অফিসে সময়ের আগেই গিয়েছি। সেদিনই ঘোষণা দিয়েছিলাম ১ সেপ্টেম্বর থেকে ওএমএস চালু হবে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে তিনি এসব কথা বলেন।সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

খাদ্যমন্ত্রী বলেন, এ মুহূর্তে চালের প্রচুর সরবরাহ রয়েছে। সেজন্য চালের দাম বৃদ্ধি পাওয়া একেবারে অনুচিত বলে মনে করেন তিনি। মন্ত্রী জানান, আমাদের আরও পরিকল্পনা আছে। ভোক্তারা যাতে স্বস্তি পায়, যাতে হাহাকার না হয়। তার জন্য মজুত বাড়ানো হবে।

তিনি আরও জানান, একদিকে কৃষকদের ন্যায্যমূলের বিষয়টি থাকে, আরেকদিকে ভোক্তাদের বিষয় থাকে। দেশ এবং জনগণের উপকারে আসে এ সংক্রান্ত যেকোনো তথ্য দেওয়ার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান খাদ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, আগামী ১ অক্টোবর থেকে সকল ডিলাদের আটা দেওয়া হবে। যাতে করে ওএমএসে চালের পাশাপাশি আটা দিতে পারেন। তিনি বলেন, আটার কালোবাজার রোধে দুই কেজি আকারে প্যাকেট করে বিক্রি করা হবে। এতে করে আটার কালোবাজারি কমবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com