মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

প্রিমিয়ার লিগে চেলসি-লিভারপুল, ম্যান ইউ-লিডস ম্যাচ স্থগিত

রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যষ্টিক্রিয়াকে সামনে রেখে পর্যাপ্ত পুলিশের অভাবে এবার প্রিমিয়ার লিগে আগামী  রোববার অনুষ্ঠিতব্য লিভারপুল বনাম চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডে বনাম লিডসের ম্যাচ দুটি স্থগিত করেছে লিগ কর্তৃপক্ষ। প্রিমিয়ার লিগ সূত্র গতকাল এ সংক্রান্ত ঘোষনা দিয়েছে। বিবৃতিতে তারা আরো জানিয়েছে এ সপ্তাহে মোট সাতটি লিগ ম্যাচ অনুষ্ঠিত হবে। রেল ধর্মঘটের কারনে ইতোমধ্যেই স্থগিত হওয়া ব্রাইটন বনাম ক্রিস্টাল প্যালেসের ম্যাচটিও আপাতত বন্ধই থাকছে।
রোববার ব্রেন্টফোর্ডের বিপক্ষে আর্সেনালের এ্যাওয়ে ম্যাচটি নির্ধারিত সময় থেকে দুই ঘন্টা এগিয়ে আনা হয়েছে।
এ সম্পর্কে প্রিমিয়ার লিগের এক বিবৃবিতে বলা হয়েছে, ‘ক্লাব, পুলিশ, স্থানীয় নিরাপত্তা পরামর্শক গ্রুপ ও এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সাথে বিশদভাবে  আলোচনা করে আমরা ম্যাচ তিনটি স্থগিত করতে বাধ্য হয়েছি। প্রিমিয়ার লিগ এক্ষেত্রে ইউকে ফুটবল পুলিসিং ইউনিটসহ দেশের অন্যান্য পুলিশ ফোর্সকে ধন্যবাদ জানাতে চায়। একইসাথে এই সময়ে ক্ষতিগ্রস্থ ব্রডকাস্ট পার্টনারদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছে লিগ কর্তৃপক্ষ। জাতীয় শোক চলাকালীন যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেখানে প্রতিটি প্রিমিয়ার লিগ স্টেডিয়ামেই রানির প্রতি শ্রদ্ধা জানানো হবে।’
গত সপ্তাহে রানির প্রতি শ্রদ্ধা জানিয়ে ইংল্যান্ড, স্কটল্যান্ড, নর্দান আয়ারল্যান্ড ও ওয়েলসে সব ধরনের ম্যাচ বন্ধ ছিল।
এদিকে বৃহস্পতিবার ইউরোপা লিগে আর্সেনাল বনাম পিএসভি আইন্দোভেনের মধ্যকার ম্যাচটি লন্ডনে পর্যাপ্ত পুলিশের অভাবে স্থগিত ঘোষনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com