রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বুধবার

নির্বাচন কমিশন বুধবার (১৪ সেপ্টেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে। নির্বাচন ভবনের অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন কমিশনের পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান।

এছাড়া ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্প নিয়ে ১৯ সেপ্টেম্বর (সোমবার) চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ইসির বৈঠকে জানানো হয়।

ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, তথ্য প্রযুক্তির প্রয়োগ সম্প্রসারণের লক্ষ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ এ আলোচনায় কমিশনাররা যাচাই কমিটিকে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। তবে আজকের সভায় ইভিএমের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজকের সভাটি স্থগিত করে দিয়েছেন।

তিনি বলেন, ইভিএমের বাজারদর যাচাই করার জন্য কয়েকদিন আগে কমিটি করে দেওয়া হয়েছিল। তারা এখনও তাদের কাজ শেষ করতে পারেনি। যাচাই শেষ হলে তারা পরবর্তী কমিশন সভায় সেটি তুলে ধরবেন। এরপর কমিশন সেটি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com