শনিবার, ০৯ মে ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

করোনা শনাক্তের হার আবার ১০ শতাংশ ছাড়াল

গত ২৪ ঘণ্টায় দেশে  ৪৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে, এ সময়ে করোনা আক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন। শনাক্তের হার ১০ দশমিক ৫৫ শতাংশ।

সোমবার শনাক্তের হার ছিল ৯ দশমিক ২৩ শতাংশ। এর আগে গত ২৩ জুলাই শনাক্তের হার ছিল ১০ দশমিক ১০ শতাংশ।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২ সেপ্টেম্বর ৬ শতাংশের ওপর উঠে আসে শনাক্তের হার। ৫ সেপ্টেম্বর শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৮ শতাংশ। এরপর ৮ সেপ্টেম্বর করোনা শনাক্তের হার বেড়ে ৭ শতাংশের ওপর উঠে। ওইদিন শনাক্তের হার ছিল ৭ দশমিক ৪০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৩৩৯ জন ঢাকা বিভাগের, ১২ জন ময়মনসিংহের, ২০ জন চট্টগ্রাম বিভাগের, ২৬ জন রাজশাহী বিভাগের, ৩ জন রংপুর বিভাগের, ১ জন খুলনা বিভাগের, ৭ জন বরিশাল বিভাগের ও ৮ জন সিলেট বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১৫ হাজার ৭৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১২২টি নমুনা পরীক্ষা করা হয়।

এই সময়ে করোনা আক্রান্ত ২৩০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫৯ হাজার ২৬৭ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com