মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
রাজধানীর খিলগাঁওয়ে খুকি বেগম (৪২) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আবুল হাসেমকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত খুকি বেগমের বাসা বাড়িতে কাজ করতেন। তাদের তিন সন্তান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু তালেব।
পুলিশ জানায়, সংবাদ পেয়ে নিহত ব্যক্তির স্বজনদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত পৌনে ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আটক আবুল হাসেমের মানসিক সমস্যা রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তদন্তে জানা যাবে। আইনি প্রক্রিয়া চলমান আছে।