মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর এসব তথ্য জানান।
নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, রোডম্যাপে যেসব পরিকল্পনা করা হয়েছে, তা বাস্তবায়ন করা গেলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় রাজনৈতিক দলের অনেক পরামর্শ নেওয়া যায়নি বলে জানান তিনি।
তিনি বলেন, আগামী বছরের মার্চে ভোটার তালিকা প্রণয়ন এবং জুনে সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণের পরিকল্পনা রয়েছে। নির্বাচন নিয়ে আগামী মাসে আবারও অংশীজনদের সঙ্গে সংলাপে বসবে ইসি।
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জানান, ইসির একার পক্ষে এই রোডম্যাপ বাস্তবায়ন সম্ভব নয়। নির্বাচন কমিশনার আহসান হাবীব জানান, ব্যতিক্রমধর্মী না হলেও আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
ইভিএম ছাড়া ১৫০ আসনে ভোটগ্রহণ ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশার কাজী হাবিবুল আউয়াল অসুস্থ থাকায় অন্য চার কমিশনারের উপস্থিতিতে রোডম্যাপ ঘোষণা করেন কমিশনার মোহাম্মদ আলমগীর।