মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

পাকিস্তানে বন্যার মধ্যেই ডেঙ্গুর প্রকোপ, আক্রান্ত ৪ হাজার

পাকিস্তানে বন্যার ভয়াবহতার মধ্যেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। কেবল সিন্ধু প্রদেশেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। খবর বিবিসির।

আক্রান্ত শনাক্ত হয়েছে প্রায় চার হাজার। তবে প্রাণহানি ও সংক্রমণের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বন্যা কবলিত রাজ্যগুলোয় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগীর সংখ্যা। নমুনা পরীক্ষা করা ৮০ শতাংশ রোগীর শরীরেই মিলছে ডেঙ্গুর উপস্থিতি।

পাকিস্তানে গেলো তিন মাস ধরে চলা বন্যায়, মৃত্যু হয়েছে প্রায় দেড় হাজার মানুষের। ক্ষতিগ্রস্ত ৩ কোটি ৩০ লাখ বাসিন্দা। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। অস্বাস্থ্যকর পরিবেশ চারদিকে। বন্যার জমে থাকা পানিতে বংশবিস্তার করে চলছে এডিস। বাড়ছে বিভিন্ন পানিবাহিত বিভিন্ন রোগও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com