শনিবার, ২৭ Jun ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা শহরের মাঠ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

জানা গেছে, এলাকার একটি পক্ষের সঙ্গে তার পূর্ববিরোধ ছিল। সে বিরোধের জের ধরে আজ সকালে ইমরানকে কুপিয়ে জখম করে ওই পক্ষের লোকজন। এতে সে গুরুতর জখম হয়, পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com