শনিবার, ২৭ Jun ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে ছাড় নয়: জিএম কাদের

যত প্রভাবশালীই হোক, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয় বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মহানগর নাট্য মঞ্চে জাতীয় হিন্দু সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের অর্ধেক মানুষ দরিদ্র, নিত্য পণ্যের দাম বাড়ায় কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন তারা। মুদ্রাস্ফীতি বন্ধে সরকারের উদ্যোগ নেই, দেশের অর্থনীতি গভীর সংকটের দিকে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি। প্রকল্প হাতে নিলেই টাকা পাচারের দরজা খুলে যায়।

জাতীয় পার্টি আওয়ামী লীগের জোটে নেই উল্লেখ করে জি এম কাদের বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ক্ষমতায় আসলে অর্থনৈতিক সমস্যার সমাধান হবে।

তিনি বলেন, সমাজের ক্ষমতাশালীরা নানাভাবে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার করে যাচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। সোচ্চার হতে হবে সকল অন্যায়ের বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com