সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
হলিউড তারকা দম্পতি রায়ান রেনল্ডস এবং ব্লেক লাইভলির পরিবারে খুব শীঘ্রই নতুন সদস্য আসতে চলেছে। আবারো বাবা হতে চলেছেন রায়ান রেনল্ডস। ইতিমধ্যেই জেমস, ইমেজ এবং বেটি নামের তিন সন্তান রয়েছে এই দম্পতির। তবে নতুন সদস্যের আগমনে প্রচন্ড খুশি রায়ান-ব্লেক।
গত বৃহস্পতিবার একটি বিদেশি পত্রিকার বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ব্লেক। সেখানেই নজরে আসে তাঁর গর্ভাবস্থা। সেই অনুষ্ঠানে বিভিন্ন পোজে ছবিও তুলতে দেখা যায় অভিনেত্রীকে।
তারকা দম্পতি রায়ান রেনল্ডস এবং ব্লেক লাইভলি
গত ডিসেম্বরেই হলিউডের ‘ডেডপুল’ রায়ান জানিয়েছিলেন, তিনি কিছু সময়ের জন্য অভিনয় জগৎ থেকে দূরে থাকতে চান। কারণ জানতে চাইলে তিনি জানান, তাঁর কাছে তাঁর সন্তানদের সঙ্গে সময় কাটানো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর সেই কারণেই এই সাময়িক বিরতির সিদ্ধান্ত।
ব্লেক লাইভলি
এর আগে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রেনল্ডস জানিয়েছিলেন যে, তিনি একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে চান। তিনি বলেন, ‘‘আমি চাই আমার বাচ্চাদের দেখাশোনার জন্য তাঁর বাবা অথবা মা যেকোনো একজন সবসময় থাকুক। যখন আমার স্ত্রী কোনো সিনেমার শ্যুটিং করবেন, তখন আমি শ্যুটিং করব না। সেই সময় আমি বাচ্চাদের সঙ্গে সময় কাটাব। আবার আমি যখন অভিনয় নিয়ে ব্যস্ত থাকব, তখন আমার স্ত্রী বাচ্চাদের সঙ্গে থাকবে। এই কারণেই আমরা একই সময়ে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি। ’
সূত্র : হিন্দুস্তান টাইমস