মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার।
তিন দিনের সফরে সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকায় আসবেন রেইজার।
সফরকালে তিনি অর্থমন্ত্রীসহ সরকারের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। দেশের উন্নয়ন অগ্রাধিকারগুলো মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা নিয়ে আলোচনা করবেন।
এছাড়াও উন্নয়ন সহযোগী, বেসরকারি খাতের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে রেইজার।