মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

বিশ্বকাপে ভালো করতে ভারতের আত্মবিশ্বাসের দরকার : জয়াবর্ধনে

সদ্য শেষ হওয়া এশিয়া কাপে হয়তাবা ভারত ভাল করতে পারেনি। বিশেষ করে ইনজুরির কারণে  অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার  ছিটকে পড়াটাও ছিল  এর অন্যতম কারন।  তবে শ্রীলংকার সাবেক গ্রেট মাহেলা জয়াবর্ধনের বিশ্বাস  আগামী বিশ্বকাপে ভারত ঘুড়ে দাঁড়াবে।
গত টি-টোয়েন্টি বিশ^কাপের পর সদ্য এশিয়া কাপে ব্যর্থতার কারনে স্বাভাবিকভাবে ভারতের আত্মবিশ^াসে চিড় ধরেছে। তবে দ্রুতই ঘুড়ে দাঁড়িয়ে  আগামী মাসে অস্ট্রেলিয়া  টি-টোয়েন্টি বিশ^কাপে ভাল করবে ভারত। মাহেলার মতে  আগামী বিশ^কাপে ভালো করতে, ভারতের সবচেয়ে বেশি প্রয়োজন আত্মবিশ^াস।
আইসিসি রিভিইতে এক সাক্ষাৎকারে জয়াবর্ধনে জানান, বিশ^কাপে ভালো করতে আত্মবিশ^াসের প্রয়োজন ভারতের। তবে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে হারানো ভারতের জন্য বড় ধাক্কা। আবার ভালো খবর হচ্ছে, পেসার জসপ্রিত বুমরাহর ফেরা। সেই সাথে বিরাট কোহলির রানেও ফেরা, ভারতকে চিন্তামুক্ত রাখবে।
জয়বার্ধনে বলেন, ‘ভারতীয় দলের  খেলার ধরন, স্কিল বা প্রতিভা নিয়ে কিছু বলার নেই। শুধু তিন বিভাগে আরও আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়া দরকার। এই বিষয়গুলোর ক্ষেত্রেই উন্নতি করতে চাইবে ভারত। এটি বোলারদের উইকেট পেতে ও দক্ষতা বাড়ানোর আত্মবিশ^াস। বিশ্বকাপে ধারাবাহিকতা খুব জরুরি। সঠিক সময়ে সেরা ক্রিকেট খেলাটাই মূলকথা। সেরা অবস্থায় নিজেদের খেলা নিয়ে যেতে পারলে বিশ্বকাপে ভালো ফল করবে ভারত।’
তিনি আরও বলেন, ‘বিশ্বকাপ মোমেন্টামের।  বিশ্বকাপ হলো সঠিক সময়, যেখাানে আপনার সেরাটা খেলা দরকার। যদি ভারতের খেলা সেই লেভেলে থাকে, আমি মনে করি তাদের সেটা করে দেখানোর মতো মানসম্পন্ন খেলোয়াড় আছে।’
ইনজুরির কারনে এশিয়া কাপে খেলতে পারেননি দলের সেরা পেসার বুমরাহ। তার অভাব এশিয়া কাপে টের পেয়েছে টিম ইন্ডিয়া। বিশ^কাপের জন্য নিজেকে প্রস্তুত করছেন বুমরাহ।  এশিয়া কাপে বুমরাহকে দলে না পাওয়াটা বড় ফ্যাক্টর ছিলো বলে জানান জয়াবর্ধনে। তিনি বলেন, ‘অবশ্যই, বুমরাহকে না পাওয়া ছিল বড় একটা ফ্যাক্টর। নতুন বলে ও শেষ দিকে দলের বড় শূন্যতা পূরণ করে সে। তার উপস্থিতি অস্ট্রেলিয়ায়  দলের সমস্যা কেটে যাবে।’
ইনজুরির কারনে জাদেজাকে বিশ^কাপে পাবে না ভারত। জাদেজার অভাব ভারত টের পাবে বলে জানান জয়াবর্ধনে, ‘এটা ভারতের জন্য একটা চ্যালেঞ্জ। পাঁচ নম্বর ব্যাটার হিসেবে দলে ফিট হয়ে গিয়েছিলেন জাদেজা। ভালো ব্যাটিংও করছিলেন তিনি। টপ-অর্ডারে হার্দিক পান্ডিয়ার সাথে জাদেজার অলরাউন্ডার হিসেবে উপস্থিতি দলের ক্ষেত্রে ভালো বিকল্প ছিল। এতে ব্যাটিং অর্ডারে ভারসাম্য এসেছিলো।’
তিনি আরও বলেন, ‘জাদেজা একজন বাঁ-হাতি ব্যাটার। তার না থাকাটা দলের জন্য কঠিন ও উদ্বেগের বিষয়। এ পরিস্থিতিতে দীনেশ কার্তিকের চেয়ে ঋসভ পান্ত বেশি কার্যকরী। চার বা পাঁচে পান্থকে খেলালে ভালো হবে। কিন্তু দুর্দান্ত ফর্মে থাকা জাদেজাকে না পাওয়া ভারতের জন্য বড় ক্ষতি ।’
২০১৯ সালের নভেম্বরের পর গত এশিয়া কাপে আন্তর্জাতিক সেঞ্চুরির দেখা পান কোহলি। টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি পেলেন তিনি। সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে ১২২ রানের ইনিংস খেলেন কোহলি। পুরো আসরে ২৭৬ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই ব্যাটার। ব্যাট হাতে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি।
কোহলির সম্প্রতি ফর্মে ফেরা ভারতকে আশাবাদী করে তুলেছে বলে মনে করেন জয়াবর্ধনে, ‘এশিয়া কাপে ভালো ব্যাট করেছে কোহলি। নিজের সামর্থ্য দেখিয়ে ফর্মে ফিরেছে। তাকে এভাবে ব্যাট করতে দেখে ভালো লেগেছে। বিশ্বকাপে তাদের মত ক্রিকেটারদের ফর্মে থাকা দরকার এবং বিশ্বকাপেরও এটি প্রাপ্য। আশা করছি, অস্ট্রেলিয়ায় ভালো একটি বিশ^কাপ হবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com