শনিবার, ২৭ Jun ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ব্রিটিশ রানির প্রতি শেখ হাসিনার শেষ শ্রদ্ধা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। রোববার সকালে বোন শেখ রেহানা এবং লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিমকে সঙ্গে নিয়ে ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার হলে যান শেখ হাসিনা।

পরে রানির মৃত্যুতে খোলা শোক বইয়েও তিনি সই করেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এবং নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নসহ বিশ্ব নেতাদের অনেকেই এদিন শ্রদ্ধা জানিয়েছেন ব্রিটিশ রানির কফিনে।

প্রয়াত ব্রিটিশ রানিকে বর্তমানে ওয়েস্টমিনস্টার হলে শায়িত রাখা হয়েছে। সেখানেই কড়া নিরাপত্তার মধ্যে চলছে শ্রদ্ধা নিবেদন পর্ব। সোমবার ওয়েস্টমনিস্টার অ্যাবিতে হবে তার শেষকৃত্য।

দীর্ঘ ৭০ বছর ব্রিটিশ সিংহাসনে অসীন থাকার পর গত ৮ সেপ্টেম্বর মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। তিনি ব্রিটেন ছাড়াও আরও ১৪টি রাষ্ট্রের প্রধান এবং  বাংলাদেশসহ ৫৬ সদস্যের কমনওয়েলথের প্রধান ছিলেন।

রানির মৃত্যুতে তার সম্মান তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে বাংলাদেশ  সরকার। রানির আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা করা হয়।

তার শেষকৃত্যে অংশ নিতে গত বৃহস্পতিবার লন্ডনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানকার আনুষ্ঠানিকতা সেরে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাবেন।

রানির মৃত্যুতে দুই সপ্তাহের রাজকীয় আনুষ্ঠানিকতা চলছে ব্রিটেনে। বিয়োগান্তক এই আয়োজন ঘিরে সোমবার পর্যন্ত ৪৮ ঘণ্টায় বিশ্ব নেতা ও রাজনীতিবিদদের নজীরবিহীন এক সমাবেশ দেখা যাবে।

২ হাজার অতিথি, প্রায় ২০০টি দেশ ও অঞ্চলের সরকার প্রধানসহ ৫০০ বিদেশি বিশিষ্ট ব্যক্তি এবং ৪ হাজার সেবাকর্মী রানির শেষকৃত্যের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com