শনিবার, ০৯ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

করোনা শনাক্তের হার ১২ শতাংশের বেশি

দেশে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ৭২ শতাংশ। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৯ দশমিক ৬৬ শতাংশ। গত ২০ জুলাই শনাক্তের হার ছিল ১২ দশমিক ২০ শতাংশ।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৪৬৮ জন ঢাকা বিভাগের, ১৫ জন ময়মনসিংহের, ৭ জন চট্টগ্রাম বিভাগের, ১৯ জন রাজশাহী বিভাগের, ২ জন রংপুর বিভাগের, ৯ জন খুলনা বিভাগের, ৫ জন বরিশাল বিভাগের ও ২ জন সিলেট বিভাগের।

দেশে গত আগস্টের শুরুর দিকে করোনা শনাক্তের হার কমতে শুরু করে। এরপর গত ২ সেপ্টেম্বর ৬ শতাংশের ওপর উঠে আসে শনাক্তের হার। ৫ সেপ্টেম্বর শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৮ শতাংশ। এরপর থেকেই করোনা শনাক্তের হার ক্রমান্বয়ে বাড়ছে।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১৭ হাজার ৬১৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৩৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৫৪টি নমুনা পরীক্ষা করা হয়।

এই সময়ে করোনা আক্রান্ত ২৮৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬০ হাজার ৬১৫ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com