শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইভিএমের জন্য ৮ হাজার ৭১১ কোটি টাকা চায় ইসি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নতুন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ক্রয়ের জন্য ৮ হাজার ৭১১ কোটি টাকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রস্তাবিত প্রকল্পটির অধীনে প্রায় ২ লাখ ইভিএম কেনা। সেই সঙ্গে যন্ত্রের যথাযথ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ওয়্যারহাউজ প্রশিক্ষণ ও জনবল তৈরি করা। সব মিলিয়ে প্রায় ৮ হাজার কোটি টাকার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে। প্রস্তাবটি এখন পাঠানো হবে পরিকল্পনা কমিশনে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।

ইসি আলমগীর বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমের মাধ্যমে নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে। আমাদের বর্তমানে যে ইভিএম আছে তা দিয়ে প্রায় ৭০-৭৫টি আসনে নির্বাচন করা সম্ভব। অবশিষ্ট যদি নির্বাচন করত হয় তাহলে অর্থাৎ ১৫০টি আসনে যদি নির্বাচন করতে হয় তাহলে আমাদের আরও ইভিএম প্রয়োজন হবে।

তিনি আরও বলেন, এই বিষয়ে একটি প্রকল্প তৈরি করার জন্য সচিবালয়কে বলা হয়েছিল। সেটি তারা তৈরি করে গত সভায় উপস্থান করে। সেখানে আমাদের কিছু প্রশ্ন ছিল, সেগুলোর সঠিক উত্তর তারা দিতে পারেননি। তারা আজ সেগুলো যথাযথভাবে উপস্থান করেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মনে হয়েছে এটি এখন ঠিক আছে। আমরা এখন প্লানিং কমিশনে অনুমোদনের জন্য পাঠাবো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com