শনিবার, ০৯ মে ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

করোনায় ৫ মৃত্যু

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে ৬১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮২৫ জনের নমুনা পরীক্ষা করে ৬১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

এর আগে ২৭ জুলাই পাঁচজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর আট সপ্তাহ দৈনিক মৃত্যুর সংখ্যা ৫ জনের নিচেই ছিল।

সর্বশেষ গত ২৮ জুলাই এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল এক দিনে। সেদিন ৬১৮ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ার তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়ে হয়েছে ১২ দশমিক ৭৩ শতাংশ, যা আগের দিন ১১ দশমিক ৬০ শতাংশ ছিল।

নতুন শনাক্তদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৮ হাজার ৮২৯ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে ২৯ হাজার ৩৪৫ জন হয়েছে।

২৪ ঘণ্টায় ২৮৩ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬১ হাজার ২৬০ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com