শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এ বছর জিডিপি প্রবৃদ্ধি ৬.৬ শতাংশ হতে পারে

চলতি ২০২২-২৩ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বুধবার (২১ সেপ্টেম্বর) সংস্থাটির ঢাকা কার্যালয়ে ‘এশীয়ান ডেভলপমেন্ট আউটলুক ২০২২’ প্রকাশ করে সংস্থাটি। এ সময় এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং ভার্চুয়ালি এ তথ্য তুলে ধরেন।

এডিবি জানায়, চলতি ২০২২-২৩ অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশ হবে। সংস্থাটির মতে, অভ্যন্তরীণ ভোগ ব্যয় কমে যাওয়া, রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহে দুর্বলতায় কমবে প্রবৃদ্ধি। একই সময়ে মূল্যস্ফীতি ৬ দশমিক ৭ শতাংশের পূর্বাভাস দিয়েছে এই সংস্থাটি।

এডিবি কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং জানান, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চিতায় এবং জ্বালানি সংকটের কারণে এ বছর কাঙ্ক্ষিত হারে বিনিয়োগ হবে না। ধীরগতি দেখা দেবে সরকারি বিনিয়োগেও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com