বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

করোনায় এক মৃত্যু, শনাক্ত ৬২০

দেশে টানা পঞ্চম দিনের মত ২৪ ঘণ্টায় ছয়শর বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে, শনাক্তের হার ছাড়িয়েছে ১৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩১ জনের নমুনা পরীক্ষা করে ৬২০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে একজনের। মৃত পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি হবিগঞ্জ জেলার বাসিন্দা এবং সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবারও (২২ সেপ্টেম্বর) একজনের মৃত্যু হয়েছিল, শনাক্ত হয়েছিল ৬৭৮ জন নতুন রোগী।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে ১৫ দশমিক ৩৮ শতাংশ হয়েছে, যা বৃহস্পতিবার ছিল ১৪ দশমিক ১৩ শতাংশ।

এদিকে, দৈনিক শনাক্তের এই হার ১০ জুলাইয়ের পর সর্বোচ্চ। সেদিন শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৪৭ শতাংশ।

নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ২০ হাজার ৭৬৮ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৩৪৭ জন।

২৪ ঘণ্টায় ৩৪৫ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬২ হাজার ১৬৪ জন। নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৪৭১ জনই ঢাকা জেলার বাসিন্দা। গত একদিনে দেশের ৩৯ জেলায়ই নতুন রোগী পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com