মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
চাঁদাবাজি ও সিট বাণিজ্য নিয়ে গণমাধ্যমে বক্তব্য দেয়ায় ইডেন কলেজ ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসকে হল থেকে মারধরের পর বের করে দেয়ার অভিযোগ উঠেছে নিজ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।
কলেজ শাখার সহসভাপতি জান্নাতুল ফেরদৌসের অভিযোগ, সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকরা শনিবার রাতে তাকে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাসের একটি কক্ষে আটকে রেখে মারধর করে।
গত রাতে ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বহিষ্কার দাবিতে বিক্ষোভ করেন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। এক পর্যায়ে সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারীরাও ক্যাম্পাসে মিছিল করেন। গভীর রাত পর্যন্ত চলে দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগান।
ছাত্রলীগের একাধিক নেত্রী জানান, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিট বাণিজ্য, চাঁদাবাজিসহ নানা বিষয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেন সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস। ওই সাক্ষাৎকার দেখে ক্ষুব্ধ হন তামান্না ও রাজিয়া।