রবিবার, ২৮ Jun ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
উত্তর আমেরিকার অন্যতম প্রধান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ক্যামডেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের জন্য হ্যারেল অ্যাওয়ার্ড জয় করেছে কামার আহমাদ সাইমনের ছবি ‘অন্যদিন’। চলতি উৎসবে মেইনের রকল্যান্ডে অবস্থিত জার্নি’স এ্যান্ড থিয়েটারে ‘অন্যদিন’-এর প্রদর্শনী হয়। এরপর গতকাল সোমবার রাতে আসে এই সুখবর।
ক্যামডেনের ১৮তম আসরে এ বছর সেরা ছবির পুরষ্কার হ্যারেল অ্যাওয়ার্ডের জন্য প্রতিযোগিতা করেছে অন্যদিন সহ ৮টি ছবি। যেখানে বাংলাদেশ ছাড়াও ছিল আমেরিকা, কানাডা, ফ্রান্স, নরওয়ে, সুইজারল্যান্ড, ডেনমার্ক, জার্মানী, স্কটল্যান্ড, অস্ট্রিয়া, ফিলিস্তিন এবং আর্মেনিয়া।