মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
রাজধানীর মোহম্মদপুরের বাবর রোডের একটি বাসার তৃতীয় তলার কক্ষ থেকে রোববার রাতে উদ্ধার করা হয় নোমান (২৮)-শামীমা (২২) দম্পতির মরদেহ। পুলিশ জানিয়েছে, স্বামীর মরদেহ ফ্যানে ঝুলন্ত অবস্থায় ছিল, আর স্ত্রীর মরদেহ ছিল মেঝেতে। এটি হত্যার পর আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছে পুলিশ। তবে নিশ্চিত হতে পুলিশ ময়নাতদন্ত করতে দুটি লাশ মর্গে পাঠিয়েছে।
পরিবারের সদস্যরা জানান, বছর খানেক আগে ভোলার লালমোহন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত শামীমার সাথে পারিবারিক ভাবেই বিয়ে হয়, একই এলাকার সৌদি প্রবাসী নোমানের। বিয়ের মাস তিনেক পর সৌদি চলে যায় সে।
এরপর খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরে ভেতরে ঢুকে দুজনকে মৃত অবস্থায় পায়।
মৃত নোমানের স্বজনরা বলছেন, নোমানের মৃত্যুর খবর পেয়েই তারা জানতে পারেন সে সৌদি থেকে দেশে ফিরেছে। অন্যদিকে স্ত্রী শামীমার ভাই শামীম হাসান বলছেন, এতো দিন স্বামী-স্ত্রী’র মধ্যে পারিবারিক কলহ না থাকলেও সম্প্রতি কিছু ঝামেলা হয়ে থাকতে পারে।
তবে পুলিশের ধারণা, পারিবারিক কলহের কারণে শনিবার রাতে যেকোন এই ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পদক্ষেপ নেবে পুলিশ।