শনিবার, ২৭ Jun ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আন্দোলনের দিয়েই রাজনৈতিক সংকটের সমাধান

রাজপথের আন্দোলনের মাধ্যমেই বর্তমান রাজনৈতিক সংকটের সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলি ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিকেলে রাজধানীর বাড্ডায় ঢাকা মহানগর বিএনপির সমাবেশ তিনি একথা বলেন।

এ সময় খন্দকার মোশাররফ হোসেন বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে যত ষড়যন্ত্রই করা হোক না কেন বিএনপি সেই ফাঁদে পা দেবে না। বলেন, ‘বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ তা বিশ্বাস করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু হবে, এর অর্থ বিগত নির্বাচনগুলো সঠিক ছিল না।’

সরকার মানুষের ভোটে নির্বাচিত নয় বলেই নির্যাতন, নিপীড়ন করে বিরোধী মতকে দমনের চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।

এ সময় বিএনপির স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আগে বিএনপি নির্বাচন করে নাই বলেই দিনের ভোট রাতে করতে হয়েছিল তাদের (আওয়ামী লীগ)। আওয়ামী লীগ যে স্বচ্ছ নির্বাচন করে সেটা ২০১৪ সাল এবং ১৮ সালে দেশের জনগণ দেখেছেন। আওয়ামী লীগের ডাকে দেশের জনগণ সাড়া দেয়নি, তাদের মিটিংয়ে লোক হয়নি।’

সভায় সভাপতির ভাষণে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে, ভোটাধিকার পুনরুদ্ধারে, খালেদা জিয়ার মুক্তির জন্য বাংলাদেশে আরেকটি গণ অভ্যুত্থান হবে। সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতন হবে।’

এদিকে সভা শুরু অনেক আগে থেকেই বিএনপির বিভিন্ন পর্যায়ের কর্মীরা বাঁশের লাঠি নিয়ে সভাস্থলে এসে জড়ো হতে থাকেন। অনেক লাঠির মাথায় ছিল জাতীয় পতাকাও। পূর্বঘোষিত বিএনপির এই কর্মসূচিকে ঘিরে সভাস্থলের আশপাশে অত্যন্ত সতর্ক অবস্থায় ছিল পুলিশ। সভাস্থল বাড্ডা হাইস্কুল মাঠের পাশের লেকপারের সড়কের প্রবেশমুখে, মূল সড়কের দুই পাশে অবস্থান নেয় পুলিশের সদস্যরা। এ ছাড়া বাড্ডা লিংক রোডের মুখেও পুলিশের অবস্থান চোখে পড়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হকের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ, গাজীপুর বিএনপির সভাপতি ফজলুল হক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com