শনিবার, ২৭ Jun ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
রাজধানীর ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌসীকে নির্যাতনের অভিযোগে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন ওরফে রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ আটজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নুরের আদালতে এ মামলা করেন জান্নাতুল ফেরদৌসী।
অন্য আসামিরা হলেন- ইডেন কলেজের নুজহাত ফারিয়া রোকসানা, আয়েশা ইসলাম মিম, নূরজাহান, ঋতু আক্তার, আনিকা তাবাসুম স্বর্ণা ও কামরুন নাহার জ্যোতি। মামলায় অজ্ঞাতনাম আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী ছিলেন নূর ই আলম। তাকে সহযোগিতা করেন আইনজীবী আমির আলী, আনোয়ার হোসেন মনির, সরকার রাশেদুল ইসলাম, আবুল কালাম ও মাজেদুর রহমান।
জান্নাতুল বলেন, ইডেন ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার কাছের মানুষ হতে না-পারায় আমাদের নির্যাতন করা হচ্ছে। যারাই তাদের অন্যায়গুলো ধরিয়ে দেয়, তারাই শত্রু হয়ে যায়।