মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
ইভিএমে কারো ভোট দিতে সমস্যা হলে সহায়তা করবেন নির্বাচনি কর্মকর্তা। এক শতাংশ ভোটারের জন্য নিজের আঙুলের ছাপ ব্যবহার করতে পারবেন তিনি। এই ক্ষমতা আর বাড়াতে চায় না নির্বাচন কমিশন। তবে এজন্য কোনো আইন করা হবে কি না তা নিয়ে দ্বিধাবিভক্ত কমিশনাররা।
ইভিএমে ভোট দিতে অনেকেই আঙুলের ছাপ নিয়ে বিপাকে পড়েন। সেক্ষেত্রে কেন্দ্রের প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারের আঙুলের ছাপ ব্যবহার করা হয়। তবে সেটা এক শতাংশ ভোটারের জন্য প্রযোজ্য। নির্বাচনি কর্মকর্তারা এ ক্ষমতার অপব্যবহার করেন বলে বিভ্ন্নি মহল থেকে অভিযোগ উঠেছে।
প্রতিটি নির্বাচনের আগে এ সংক্রান্ত পরিপত্র জারি করে কমিশন। এবার সে নিয়ম স্থায়ী করার পরিকল্পনা করা হচ্ছে। সেজন্য নির্বাচন কমিশন আইনে এটি সংযুক্তির চিন্তা রয়েছে। তবে চূড়ান্ত করার আগে যাচাই-বাছাই করবে কমিশন।
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, আঙ্গুলের ছাপের বিতর্ক এড়াতে আগামী নির্বাচনের আগে সব ভোটারের ১০ আঙ্গুলের ছাপ নেয়া হবে।
আগামী সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি। যদিও বেশ কয়েকটি রাজনৈতিক দল ইভিএমের বিরুদ্ধে।