মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
মার্কিন গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেনকে রুশ নাগরিকত্ব দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমীর পুতিন। স্নোডেনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ রযেছে যুক্তরাষ্ট্রের।
সাবেক মার্কিন কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনকে গতকাল রুশ নাগরিকত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার এ সংক্রান্ত এক ডিক্রিতে স্বাক্ষর করেন তিনি।
২০১৩ সালে ৩৯ বছর বয়সী স্নোডেন যুক্তরাষ্ট্রের অতি গোপনীয় ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি প্রোগ্রামের তথ্য ফাঁস করে দেন। এ তথ্য ফাঁস করলে সামনে আসে লাখো যুক্তরাষ্ট্রের নাগরিকের ওপর মার্কিন গোয়েন্দা নজরদারির ভয়াবহতা।
কর্মজীবনে স্নোডেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিওরিটি এজেন্সির গোপন ফাইল সংক্রান্ত বিভাগে কর্মরত ছিলেন। ২০১৩ সালে আমেরিকা থেকে পালিয়ে প্রথমে হংকং পৌঁছান। সেখানে সংবাদমাধ্যমকে দেয়া গোপন সাক্ষাৎকারে কার্যত বোমা ফাটান তিনি। দেশের অন্দরে এবং অন্য দেশের উপর বেআইনি ভাবে যুক্তরাষ্ট্র নজরদারি চালাচ্ছে বলে অভিযোগ করেন।
স্নোডেন সেই সময় জানান, কাজে যোগ দিয়ে তিনি বিষয়টি জানতে পারেন এবং এর প্রতিবাদও জানান। কিন্তু কোনও কাজ হয়নি, কোনরকম প্রাণ রক্ষা করে পালিয়ে গোটা বিশ্বের সামনে যুক্তরাষ্ট্রের মুখোশ খুলে দিতে চান বলে জানিয়েছিলেন।
প্রকাশ করেছিলেন বহু গোপন ফাইল। তার পর থেকে আমেরিকার মোস্ট ওয়ান্টেড তালিকায় স্নোডেন। কিন্তু তাদের হাত ফস্কে ভাগ্যক্রমে রাশিয়ায় পৌঁছে যান স্নোডেন। সেই থেকে তিনি রাশিয়ায় এতদিন রাজনৈতিক আ্শ্রয়ে ছিলেন। এখন থাকবেন রাশিয়ার নাগরিক হিসেবে।
যুক্তরাষ্ট্র স্নোডেনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে, যদিও এনিয়ে এখনো কোন মন্তব্য করেনি স্নোডেন।